নারী-শিশুসহ নিহত ৭- চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ - Dot Tv News | Latest Bangladeshi News | Breaking News | Bangla Online News | আজকের সর্বশেষ খবর

সর্বশেষ

Home Top Ad

Post Top Ad


Sunday, November 17, 2019

নারী-শিশুসহ নিহত ৭- চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ


নারী-শিশুসহ নিহত ৭- চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ
নারী-শিশুসহ নিহত ৭- চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ
চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১৫ জন। রবিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনের দু’টি দেয়াল ধসে পড়ে। এ সময় আহতাবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পর আহতাবস্থায় প্রথমে ১২ জনকে চমেক হাসপতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ৭ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages