| নেতারা লোক দেখাতে কাঁচা ধান কাটছেন: রিজভী |
রুহুল কবির রিজভী বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা লোক দেখানো কাঁচা ধান কাটছেন। বোরো মৌসুমে ধানগুলো পেকেছে সেগুলো কাটতে হবে। আওয়ামী লীগের লোকেরা পাকা ধান না কেটে লোক দেখানোর জন্য কাঁচা ধান কাটছেন। তারা মানুষকে দেখাতে চান তারা কৃষকের সঙ্গে আছেন। এভাবে মানবসেবা হয় না। এ ভয়ংকর মহামারিতে দুর্ভিক্ষের মতো অবস্থা মোকাবিলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধাকে নিয়ে তামাশা করছে। তামাশা করে এত বড় বিপর্যয় ঠেকানো যাবে না।
জাতিয়তাবাদি বিএনপি দুস্থদের পাশে দাঁড়িয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি সরকারে নেই। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে গরিব অসহায় মানুষকে সহায়তা করছি। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল কিংবা সুনামের জন্য নয়, আমরা গরিব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি।
লকডাউনে দিনমজুররা মহাকষ্টে আছেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আজকে এ মহামারিতে কাজ নেই দিনমজুর মানুষ যারা দিন আনে দিন খায় তারা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। কিন্তু সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। তাদের রাজনৈতিক এজেন্ডা অর্থাৎ এক দলীয় চিন্তা, কর্মকাণ্ড সেভাবে করে যাচ্ছে।

https://jklzgames.com
ReplyDelete